চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙে-গানে-কবিতায় চ্যানেল আইয়ে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৬
বিনোদন
A A

দীর্ঘ ১৮ বছর ধরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর দেশ বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আয়োজন করা হয় চ্যানেল আই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। এবারও তার ব্যতিক্রম হলো না।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর চেতনা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। এদিন ‘ধনধান্য পুষ্প ভরা’ গানের মধ্য দিনে অনুষ্ঠানের সূচনা করেছেন অণিমা রায় এবং সুর বিহার-এর শিল্পীবৃন্দ।


অনুষ্ঠানে দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের পাশাপাশি তরুণ এবং শিশু চিত্রশিল্পীরা ক্যানভাসে রং তুলি দিয়ে তাদের মনের মাধুরী মিশিয়ে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র ফুটিয়ে তুলছে।


অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী, হাশেম খান, আবদুস সাত্তার, ফরিদা জামান, রেবেকা সুলতানা, অশোক কর্মকার, আলপ্তগীন তুষার, কিরিটি চন্দ্র বিশ্বাস সহ দেশের অর্ধ শতাধিক চিত্রশিল্পী।


এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, লেখক ও চলচ্চিত্র প্রযোজক ফরিদুর রেজা সাগর, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আই’র পরিচালক মুকিত মজুমদার বাবু, চ্যানেল আই ভাইস চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ মামুনসহ উপস্থিত ছিলেন গন্যমান্য সব ব্যক্তিত্বরা।


অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে জানান যে, “এই অনুষ্ঠানে সবচেয়ে বড় সাফল্য হলো আমরা দীর্ঘ ১৮ বছর ধরে চ্যানেল আইতে এই অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত করে যাচ্ছি। সারা পৃথিবীর অসংখ্য দর্শকের প্রতি বছর স্বাধীনতার মাসে এই অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষা করে থাকেন, যেটিই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি”। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশোক কর্মকারআফজাল হোসেনআবদুস সাত্তারআলপ্তগীন তুষারইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালককিরিটি চন্দ্র বিশ্বাসচলচ্চিত্র পরিচালক ও প্রযোজকচিত্রশিল্পীচ্যানেল আইফরিদা জামানফরিদুর রেজা সাগরমহান স্বাধীনতা দিবসমুকিত মজুমদার বাবুরং তুলিতে মুক্তিযুদ্ধরফিকুন নবীরেবেকা সুলতানালিড বিনোদনহাশেম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT