ফুটবল

নতুন রেকর্ডে ইতিহাস গড়লেন রোনালদো

রোনালদো গোল করে উল্লাস করছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্তিয়ানো রোনালদো গোল করে উল্লাস করছেন, ফুটবল মাঠে খেলা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে জোড়া গোল করে নতুন আরেকটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম শ্রেণির ফুটবলে বিশ্বের সর্বাধিক গোলের মালিক এখন পর্তুগিজ মহাতারকা।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো এখন পর্যন্ত মোট পাঁচটি প্রথম শ্রেণির ফুটবল টুর্নামেন্টে খেলেছেন। সবমিলিয়ে তার গোল সংখ্যা এখন ৫২৭।

রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগার ইতিহাসে সর্বাধিক ৩১১ গোলের মালিক ৩৮ বর্ষী ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেন ১০৩ গোল।

সিরি আ-তে জুভেন্টাসের জার্সিতে পেয়েছিলেন ৮১ গোল। নিজ দেশ পর্তুগালের প্রিমেরা লিগায় স্পোর্টিং সিপির হয়ে তিন গোলের দেখা পেয়েছিলেন। সৌদির ক্লাব আল নাসেরের হয়ে এখন পর্যন্ত লক্ষ্যভেদ করেছেন ২৯ বার।

বিষয়:গোল রেকর্ড রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…