চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রুপপর্বে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই ডানপায়ের শটে দুর্দান্ত গোল করেন মহাতারকা। পরে গোলের ব্যবধান বাড়ান নুনো মেন্ডেস। ৩৯ মিনিটে রোনালদোর আরেকটি গোলে ৩-০তে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। 

ম্যাচে পর্তুগালের প্রথম সুযোগ আসে ব্রুনো ফের্নান্দেজের কাছে দ্বিতীয় মিনিটে, সুযোগ হাতছাড়া করে বারের বাইরে দিয়ে মারেন তারকা মিডফিল্ডার। পরের মিনিটে সুযোগ পান ক্রিস্টিয়ানো রোনালদো, তিনিও বারের বাইরে দিয়ে মারেন। ষষ্ঠ মিনিটে আর ভুল করেননি রোনালদো, জোয়াও ক্যানসেলোর অ্যাসিস্টে এবারের বিশ্বকাপে প্রথম গোল তুলে নেন মহাতারকা।

উজবেকিস্তানের বিপক্ষে প্রথম গোলে বিশ্বকাপের ইতিহাসে একটি রেকর্ডের মালিক হয়েছেন রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি আলাদা বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন ৪১ বর্ষী সিআর সেভেন। একই সাথে আরেকটি রেকর্ডও গড়েছেন, বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলস্কোরার হয়েছেন।

রোনালদো আরেকটি বড় মাইলফলকের মালিক হয়েছেন প্রথম গোলে। বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি ইউসেবিওকে ছুঁয়েছেন। এসময় উভয়েরই গোল সংখ্যা ৯টি করে।

১৫ মিনিটে উজবেকিস্তান বক্সের কাছে পেদ্রো নেতোকে ফেলে দিলে ফাউল পায় পর্তুগাল। সেখান থেকে বেশ খানিকটা সময় নিয়ে রোনালদো শট নেয়ার ভঙ্গি করেন, তবে শট নেন নুনো মেন্ডেস। দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় পর্তুগাল, ২-০তে এগিয়ে যায় দলটি।

Reneta

ম্যাচে ২৯ মিনিটে দুর্দান্ত এক গোল করেন উজবেকিস্তান ফরোয়ার্ড আজিজন গানিয়েভ। জোয়াও ক্যানসেলোর থেকে বল কেড়ে নিয়ে ২৫ গজ আগে থেকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। তবে ক্যানসেলোকে আগেই ফাউল করায় গোলটি বাতিল করা হয়।

কিছুপর আবারও রেকর্ডের মালিক হন রোনালদো, ৩৯ মিনিটে ফের্নান্দেজের পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এটির মাধ্যমে দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন রোনালদো। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইউসেবিওকে। বিশ্বকাপে রোনালদোর গোলের সংখ্যা এখন ১০টি।

প্রথমার্ধে উজবেকিস্তান আরও একটি আশা জাগালেও গোল করতে পারেনি। পর্তুগালও কিছু সুযোগ তৈরির চেষ্টায় ছিল, বিরতির ঠিক আগের মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি রোনালদো। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উজবেকিস্তানগানিয়েভপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬ফের্নান্দেজবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT