ফুটবল

ভূমিকম্পে হতাহতদের জন্য নিলামে রোনালদোর জার্সি

রোনালদোর জার্সি ও ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপর্যস্ত এলাকা ও রোনালদোর জার্সি, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভয়াবহ ভূমিকম্পের শিকার তুরস্ক ও সিরিয়ার অনেক এলাকা ৭.৮ মাত্রার কম্পনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চাপা পড়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ হাজার। হৃদয়বিদারক ঘটনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। এগিয়ে আসছেন ক্রীড়াঙ্গনের মানুষরাও।

ভূমিকম্পে হতাহতদের পাশে দাঁড়াতে নিলামে তোলা হয়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি। জার্সিটি অবশ্য রোনালদো নিজে নিলামে তোলেননি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর স্বাক্ষর করা জার্সিটি তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল টুইটারে এক পোস্টের মাধ্যমে নিলামে তুলেছেন। সিআর সেভেনের জুভেন্টাসের সাত নম্বর সেই জার্সির নিলাম শেষ হবে বৃহস্পতিবার।

টুইটার হ্যান্ডলে ডেমিরাল লিখেছেন, ‘আমি এই বিষয়ে রোনালদোর সঙ্গে কথা বলেছি। তিনি ভূমিকম্পের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। জার্সিটি নিলামে তোলার ব্যাপারে তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন। এখান থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্পে হতাহতদের জন্য দেয়া হবে।’

ইতালিয়ান ক্লাব আটালান্টার হয়ে খেলছেন ২৪ বছর বয়সী ডেমিরাল। রোনালদোও খেলেছেন সিরি আ-তে। জার্সিটি তখন সংগ্রহে নেন তুর্কিদের ফুটবল তারকা।

বিষয়:জুভেন্টাস তুরস্ক পর্তুগাল ভূমিকম্প রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…