ইউরো-২০২৪ এর জন্য ২৬ সদস্যের দল দিয়েছে পর্তুগাল। ৩৯ বর্ষী ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েই দল দিয়েছে কোচ মার্টিনেজ। সিআর সেভেনের ক্যারিয়ারের ১১তম আন্তর্জাতিক কোনো আসর। আছেন ৪১ বর্ষী ডিফেন্ডার পেপেও।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে পর্তুগালের হয়ে রোনালদো সবচেয়ে বেশি ২০৬ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১২৮টি। তার অন্তর্ভুক্তি নিয়ে কোচ মার্টিনেজ বলেছেন, ‘গোলের সামনে অসাধারণ যে ক্ষমতা আমাদের দরকার সেটা আছে।’
পর্তুগালের ইউরো দল
গোলকিপার: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার: অ্যান্টোনিও সিলভা, দানিলো পেরেইরা, ডিয়েগো ডালো, গঞ্জালো ইনাসিও, জোয়াও ক্যানসেলো, নেলসন সেমোদো, নুনো মেন্ডেস, পেপে, রুবেন ডিয়াস।
মিডফিল্ডার: ব্রুনো ফের্নান্দেস, জোয়াও নেভেস, জোয়াও পালিনহা, ওটাভিও মোনটেইরো, রুবেন নেভেস, ভিতিনহা।
ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়েগো জোতা, ফ্রান্সিসকো কনসেইকাও, গঞ্জালো রামোস, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও।








