চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি একজন সম্পূর্ণ খেলোয়াড়: রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে ‘সম্পূর্ণ’ খেলোয়াড় হিসেবে দাবি করেছেন। তবে এখনও কিছু বিষয় আছে যেগুলোতে নিজেকে ‘নিখুঁত’ করা দরকার। উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে এমন বলেছেন আল নাসেরে খেলা ফরোয়ার্ড।

রোনালদোর দাবি, ‘বছরের পর বছর, আমরা কিছু নির্দিষ্ট বিষয় উন্নতি করার চেষ্টা করে চলেছি। উন্নতি করার জন্য সবসময় সুযোগ থাকে। আমার মনে হয় আমি একজন সম্পূর্ণ খেলোয়াড়, কিন্তু আরও কিছু বিষয় আছে যেগুলোকে আরও নিখুঁত করা প্রয়োজন।’

‘এবং, বয়সের সাথে সাথে এমনকিছু বিষয় ছিল অতীতে যেগুলোতে আমরা ভালো করতে পারিনি। আমরা কিছু যোগ্যতাও হারাতে শুরু করি, যার জন্য খাপ খাওয়ানো আমাদের প্রয়োজন। এটাই মূল বিষয়।’

খেলোয়াড়দের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর বক্তব্য, ‘একজন খেলোয়াড় যদি ক্যারিয়ারকে দীর্ঘ করতে চায়, তাদের মানিয়ে চলার প্রচুর ক্ষমতা প্রয়োজন। সেটাই সবসময় করার চেষ্টা করেছি। এটা কোনো দুর্ঘটনা নয় যে, আমি দীর্ঘ ২০ বছর সর্বোচ্চ পর্যায়ে খেলে চলেছি এবং সেই পারফরম্যান্স ধরে রেখেছি। প্রচুর আত্মনিয়োগ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই একমাত্র এটা অর্জন করা সম্ভব।’

ইউরোতে গ্রুপ ‘এফ’য়ে পর্তুগাল। ১৮ জুন চেক রিপাবলিকের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন দেশটি। গ্রুপে অন্যরা হল- তুরস্ক এবং জর্জিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরইউরো-২০২৪চেক রিপাবলিকপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT