চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদো: রেকর্ডের যে পাতায় দুজনে সমানে সমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০৫, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বাহারি বাঁকানো শটে ফ্রি-কিকে গোল করে গোলরক্ষককে বোকা বানাতে মেসি-রোনালদোর জুড়ি নেই। দুজনে ফ্রি-কিক নিতে আসলেই কপালে চিন্তার ভাজ পড়ে যায় প্রতিপক্ষের। এক্ষেত্রে কে এগিয়ে, মেসি না রোনালদো?

কোনো দ্বিধা ছাড়াই সময়ের দুই সেরা ফুটবলার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। দু’জনের মধ্যে কে সেরা, এই প্রশ্ন উঠলেই বাধে বিপত্তি। পরিসংখ্যান বলছে এই একটা জায়গায় অন্তত দুজনেই সমানে সমান সেরা।

ফ্রি-কিকে মেসি-রোনালদো দু’জনের অবস্থানই এমুহূর্তে সমান। ৫৮টি করে গোল রয়েছে দু’জনেরই। তবে ম্যাচ বা শতকরা হিসেবে রোনালদোর চাইতে এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন মহারথী। মেসির নেয়া ফ্রি-কিকের ৮.৯ শতাংশ বল জালের ঠিকানা খুঁজে পেয়েছে। বিপরীতে রোনালদোর নেয়া শটের ৬.২ শতাংশ গোল হয়েছে।

২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর রোনালদোর প্রথম গোলটিই ছিল ফ্রি-কিকে। সেই থেকে ছুটছেন। দিনে দিনে ফ্রি-কিক বিশেষজ্ঞ হয়ে উঠেছেন ৩৭ বর্ষী।

বিপরীতে ক্যারিয়ারের শুরুর দিকে খুব একটা ফ্রি-কিকে পারদর্শী ছিলেন না মেসি। ২০১২ সালের পর থেকে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেই মৌসুমে ফ্রি-কিক থেকে ৫ গোল করে তাক লাগিয়ে দেন। পরে সময়ের সাথে শটে নিয়ন্ত্রণ এনেছেন। করেছেন একের পর এক গোল। এখন মেসির ফ্রি-কিক মানে প্রতিপক্ষের বুকে কাঁপন।

মেসি অবশ্য ফ্রি-কিকে সবচেয়ে বেশি গোল পেয়েছেন লিগে। এখানে তার ৩৯ গোলের বিপরীতে রোনালদোর গোলসংখ্যা ৩৩। চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই সেরা রোনালদো। এখানে ১২ বার তার বল জাল ছুঁয়েছে ফ্রি-কিকে, বিপরীতে ৫ বার গোল পেয়েছেন মেসি।

Reneta

জাতীয় দলের হয়ে রোনালদোর ১০ ফ্রি-কিক গোলের বিপরীতে মেসির সংখ্যাটা ৮। তবে অন্য প্রতিযোগিতায় মেসির থেকে ৩ গোল পিছিয়ে রয়েছেন রোনালদো। মেসির গোল সংখ্যাটা ৬।

৫৮ গোল করতে রোনালদো যেখানে খেলেছেন ৫৩১ ম্যাচ। ৪৩৬ ম্যাচেই সেখানে রোনালদোকে ছুঁইয়েছেন মেসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপর্তুগালমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT