ফুটবল

মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে রোনালদোই অধিনায়ক

রোনালদো পিএসজির বিরুদ্ধে অধিনায়ক হিসেবে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো পিএসজির বিরুদ্ধে ম্যাচে অধিনায়কত্ব করছেন, তার পাশে একজন কোচ বা কর্মকর্তা দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি সপ্তাহেই সৌদি আরবে অভিষেক হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ১৯ জানুয়ারি সৌদি ক্লাব আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের হয়ে পিএসজির মুখোমুখি হবেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রীতি ম্যাচটিতে নেতৃত্বও দেবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

গত ১ জানুয়ারি সৌদি ক্লাব আল নাসেরে নাম লেখান রোনালদো। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ভক্তের ফোন ভাঙার অভিযোগে নিষেধাজ্ঞায় ছিলেন দুই ম্যাচ। সেজন্য সৌদি ক্লাবটির হয়ে অভিষেকে দেরি। রোনালদোকে খেলানোর নিবন্ধন জটিলতায়ও পড়েছিল আল নাসের।

সব জটিলতা কাটিয়ে অবশেষে মাঠে নামছেন রোনালদো। নিজ ক্লাবের জার্সিতে না হলেও সৌদি আরবের সেরা দুই ক্লাবের সম্মিলিত দলের অধিনায়ক হয়ে মধ্যপ্রাচ্যে অভিষেক হচ্ছে সিআর সেভেনের।

রোনালদোর মাঠে ফেরার দিনে পিএসজি জার্সিতে মেসি-নেইমার-এমবাপে থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। যদি মেসি সৌদি আরবে আসেন তাহলে প্রায় দুবছর পর মুখোমুখি হবেন দুই মহারথী।

সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছিল মেসি-রোনালদো। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে জুভেন্টাসের হয়ে দুই গোল করেছিলেন রোনালদো। জুভেন্টাস জয় পেয়েছিল ৩-০ গোলে।

ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলে এপর্যন্ত মেসি-রোনালদো একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন ৩৬ বার। মেসি করেছেন ২২ গোল, রোনালদো ২১ গোল।

বিষয়:আল-নাসের পিএসজি মেসি রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…