ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে যা বললেন রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে হাসছেন, ফুটবল মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপিয়ান ফুটবলে আধিপত্যের শুরুটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এরপর রিয়াল মাদ্রিদ, মাঝে ইউরো জয়সহ নানা কীর্তি গড়েছেন ৩৯ বর্ষী মহাতারকা। দ্বিতীয়বার রেড ডেভিলদের দলে ফিরলেও বিদায়টা সুখকর হয়নি, তবে এখনও ক্লাবটিকে ভালোবাসেন পর্তুগিজ কিংবদন্তি।

২০২২ সালের নভেম্বর মাসে গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগানের সাথে কোচ এরিক টেন হাগকে নিয়ে একটি বিতর্কিত সাক্ষাৎকার দেন রোনালদো। তার কিছু দিন পর ইংল্যান্ড ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান পর্তুগিজ মহাতারকা। সম্প্রতি রিও ফার্ডিন্যান্ডের সাথে এক সাক্ষাৎকারে জানিছেন, তিনি এখনও ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসেন।

রিও ফার্ডিন্যান্ডের সাথে সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেছেন, ‘জীবনের কিছু কিছু পর্যায়ে আমরা আসলে কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু এটা এমনই ঘটে… আমি আবারও বলছি, আমি এখনও ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসি এবং তাদের জন্য সেরাটা কামনা করি।’

বিষয়:টেন হাগ পর্তুগাল ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…