চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ছেড়ে দেবে ইউনাইটেড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট না পাওয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাওয়া নিয়ে কম নাটক হয়নি। সিআর সেভেন রেড ডেভিলদের ডেরা ছাড়তে চাইলেও ক্লাবটি তাকে ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা করে সফল হয়। কোচ এরিক টেন হাগের মুখে সেসময় বারবার একই কথা উচ্চারিত হয়েছিল- রোনালদো বিক্রির জন্য নয়।

সেই ঘটনার কয়েকমাস পেরিয়ে এলো বিস্ফোরক খবর। ব্রিটেনের প্রভাবশালী এক গণমাধ্যমে প্রতিবেদন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর কাছে কোনো ক্লাবে যোগ দেয়ার প্রস্তাব এলে তাকে জানুয়ারিতে শীতকালীন দলবদলের সময় ওল্ড ট্রাফোর্ড ছাড়ার অনুমতি দেবে ম্যানচেস্টার ইউনাইটেড।

এবার নাকি আর টেন হাগও আর রোনালদোর যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবেন না। তিনি গ্রীষ্ম মৌসুমের দলবদলে রোনালদোকে রাখতে চেয়েছিলেন খুব করে। ডাচম্যানের মন এবার পাল্টে গেছে। তিনি সিআর সেভেনকে যেতে দিতে প্রস্তুত।

Banglabid

অনেক ঘটনার পর ইউনাইটেডে থেকে যান পর্তুগিজ মহাতারকা। ক্যারিয়ারে তাকে প্রথমবার খেলতে হয়েছে ইউরোপা লিগে। যাকে দলে ধরে রাখা নিয়ে নানা পরিস্থিতি সামলেছে ওল্ড ট্রাফোর্ড, তারাই ৩৭ বর্ষী ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রাখছে নিয়মিত।

ইতিহাদ স্টেডিয়ামে গত রোববার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয় ইউনাইটেড। প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। এমন শোচনীয় অবস্থায়ও পর্তুগিজ মহাতারকাকে খেলানোর প্রয়োজনই মনে করেননি টেন হাগ।

ভিক্টর লিন্ডেলফ, অ্যান্টনি মার্শাল, ফ্রেড, কাসেমিরো এবং লুক শ যেখানে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন, সেখানেও রোনালদো বেঞ্চে বসে দলের করুণ দশা দেখেছেন। তাকে না খেলানো প্রসঙ্গে কোচের ভাষ্য, ম্যানসিটির হাতে নাকি সিআর সেভেন অপমানিত হন সেটা চাননি তিনি।

Reneta

ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন আবার বলছেন, ‘আমি মনে করি ইউনাইটেড রোনালদোকে অসম্মান করছে। তাকে ট্রান্সফার উইন্ডোর আগে ছেড়ে দেয়া উচিৎ ছিল।’

বেঞ্চে বসে থাকা রোনালদোর দিকে বেশ কয়েকবার ক্যামেরা তাক করা হয়েছিল। একজন শারীরিক ভাষা বিশেষজ্ঞ বলেছেন, তার অভিব্যক্তি ইঙ্গিত দেয় যে তার অসন্তুষ্টি বাড়ছিল এবং তিনি মরিয়া ছিলেন।

দ্বিতীয় দফায় ইউনাইটেডে আসার পর রোনালদো প্রথম মৌসুমে ক্লাবটির সর্বোচ্চ স্কোরার ছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করেছিলেন। এই মেয়াদে সীমিত খেলার সময়ে, ইউরোপা লিগে শেরিফের বিপক্ষে পেনাল্টিতে মৌসুমের একমাত্র গোলটি করেছেন।

প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে মাত্র একটি ম্যাচেই সিআর সেভেনকে শুরুর একাদশে রেখেছেন টেন হাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেন হাগম্যানচেস্টার ইউনাইটেডরয় কিনরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT