ফুটবল

রোনালদোর সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও থাকার দাবি চিলির মডেলের

বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ছবি, একটিতে সৈকতে এক নারী সাঁতরোত্তে, অন্যটিতে এক যুবক-যুবতী বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আটবছর আগে ব্রিটিশ এক গণমাধ্যমে চিলির মডেল ড্যানিয়েল্লা শাভেজ দাবি করেছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার সম্পর্ক ছিল। বলেছিলেন, জর্জিনা রদ্রিগেজের সঙ্গে পর্তুগিজ মহাতারকার সম্পর্কের পূর্বে ঘনিষ্ঠও হয়েছিলেন তারা। এবার পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও থাকার কথা বলছেন শাভেজ।

টুইটার পোস্টে এমন দাবি করেছেন চিলিয়ান মডেল। রোনালদোকে ট্যাগ করে পোস্টে লিখেছেন, ‘কেউ যদি তার সঙ্গী ছাড়া অন্যকারো সঙ্গে যৌন সম্পর্কে জড়িত হয়, তাহলে তাকে কোনো ব্যাখ্যা ছাড়াই মুক্তমনা বলা যেতে পারে। কিন্তু যৌনতায় জড়ানোটা কি প্রতারণা বলে গণ্য হবে?’

‘যদি তাই হয়, তাহলে ক্রিস্টিয়ানো এবং আমি কি অবিশ্বস্ত? আমাদের মাঝে শুধুমাত্র যৌনতা ছিল। উত্তেজনাকর মুহূর্তও আছে। আমি সবসময় বিষয়টি অস্বীকার করতাম এবং তা এড়াতে গল্প তৈরি করতাম।’

‘কিন্তু আমি বিষয়টি আর কোনোভাবেই লুকিয়ে রাখতে পারছি না। মিথ্যা কোনো কিছু যোগ করার প্রয়োজন আছে বলে মনে করি না আমি। সম্পর্কটির প্রমাণ করার জন্য একটি ভিডিও আছে আমার কাছে। কিন্তু আমি তা আপলোড করবো না। কারণ এটি তার গোপনীয়তা। সেখানে আমরা সম্পূর্ণ নগ্ন।’

শাভেজ এরআগে রোনালদোকে সুপার মডেল ইরিনা শায়েকের প্রতি অবিশ্বস্ত বলে মন্তব্য করেছিলেন। সেসময় আর্জেন্টিনার একজন নাম্বার টেনের বিষয়েও কথা বলেছিলেন, তাকে তার সঙ্গীর প্রতি বিশ্বাসঘাতক বলেছিলেন।

বলেছিলেন, ‘আমি এমনও কিছু মডেলদের জানি তারা আর্জেন্টিনার একজন নাম্বার টেনের সঙ্গে ডেট করেছেন।’

বিষয়:আর্জেন্টিনা জর্জিনা পর্তুগাল রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…