ফুটবল

রোনালদো-বেনজেমার মেলবন্ধনের দিন ইত্তিহাদের হার

ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকাসনে বসে থাকা দর্শকদের মাঝে ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছেন, উত্তেজনা ছড়াচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রিয়াল মাদ্রিদ সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা দুজনই খেলছেন সৌদি প্রো লিগে। টেবিল শীর্ষে থাকা আল-নাসের ও আল-ইত্তিহাদের মধ্যকার দেখায় শুক্রবার রাতে মিলিত হন রিয়ালের সাবেক দুই তারকা। এ দেখায় হার মানতে হয়েছে ইত্তিহাদের বেনজেমাকে।  

জেদ্দায় দুদলের কিক অফের আগেই দুই তারকা নিজেদের উষ্ণ অভ্যর্থনা জানান। তবে, বেনজেমার ক্লাব আল-ইত্তিহাদ ২-০ ব্যবধান হারে আল-নাসেরের কাছে। আল-নাসেরের হয়ে লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক তারকা সাদিও মানে এবং রোনালদো ইত্তিহাদের জালে বল জড়ান।

দুই কিংবদন্তি এক দশকের মতো একসঙ্গে কাটিয়েছেন স্পেনে। ফুটবল মাঠে শত শত স্মৃতি রয়েছে তাদের। একসঙ্গে ইউরোপে জিতেছেন অনেক শিরোপা।

ক্রিস্টিয়ানো রোনালদো, বেনজেমার সঙ্গে ম্যাচের একটি মুহুর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘আমি কান্না করছি না, আপনি করছেন।’

রিয়াল মাদ্রিদের বিবিসি ত্রয়ী খ্যাত বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো ইউরোপে এক সময় আধিপত্য দেখিয়েছেন। বেনজেমা-ক্রিস্টিয়ানো জুটি যা ছিল সময়ের সেরা। সৌদিতে দুজন পাড়ি জমিয়ে সৌদি প্রো লিগকে বৈশ্বিকভাবে করেছেন সমৃদ্ধ।

বিষয়:বেনজেমা রোনালদো সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…