চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানের অভিষেক রাঙালেন রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

জামালেকের বিপক্ষে আল নাসেরের হয়ে অভিষেক হয়েছে সেনেগাল তারকা সাদিও মানের। ম্যাচটিতে আল নাসেরের হারের শঙ্কা জেগেছিল। তাতে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে যেতে পারতো ক্লাবটি। এমন বাস্তবতায় ম্যাচ শেষের ৩ মিনিট আগে ত্রাতা হয়ে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুর্দান্ত হেডে জাল খুঁজে নিয়ে শুধু দলের হারই এড়াননি, দলকে পাইয়ে দিয়েছেন কোয়ার্টার ফাইনালের টিকিটও।

বৃহস্পতিবার রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে মিশরের ক্লাব জামালেক স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসের। কিং ফাহাদ স্টেডিয়ামে এদিন আধিপত্য দেখিয়ে খেলেছে আল নাসের। ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে ৯টি শট নেয়। যার তিনটি ছিল গোলমুখে। বিপরীতে জামালেকের নেয়া ৮ শটের দুটি গোলমুখে ছিল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আল শাবাবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়টিতে ইউনিয়ন মোনাস্তিরিনকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আল নাসের। ওই জয়ের পর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফেরে রোনালদো বাহিনী। যে কারণে শেষ ম্যাচে পয়েন্ট অর্জনের বিকল্প ছিল তাদের।

ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত জামালেক ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে ছিল সৌদি প্রো লিগের দল আল নাসের। আর শেষ মুহূর্তে পর্তুগিজ মহাতরকার গোলে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-মানের নতুন জুটি।

সমতায় ফেরানোর গোলটির মধ্য দিয়ে আল নাসেরের হয়ে ১৬তম গোলের দেখা পেলেন ৩৮ বর্ষী রোনালদো। এর মধ্যে নতুন মৌসুমে করেছেন তিনটি। সবমিলিয়ে পেশাদার ক্যারিয়ারের সিআর সেভেনের গোল সংখ্যা এখন ৮৪০টি। ডান পা ছাড়াই রোনালদোর গোলের সংখ্যা ৩০০। হেড, বাঁ পা ও অন্যান্য অঙ্গ মিলিয়ে এই গোলগুলো এসেছে।

কোয়ার্টার ফাইনালে আগামী রোববার মরক্কোর রাজা ক্লাব অ্যাটলেটিকের মুখোমুখি হবে আল নাসের। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে মাঠের লড়াই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরমানেরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT