চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাকে আনফলো করলেন মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কোচিং ক্যারিয়ারে অসংখ্য সাফল্য আসলেও কোনো ক্লাবেই তিন বছরের বেশি টিকতে পারেননি হোসে মরিনহো। সেই ধারাবাহিকতায় রোমাতেও শেষটা সুখকর হয়নি ৬০ বর্ষী পর্তুগিজ কোচের। সপ্তাহ খানেক আগে মরিনহোকে কোচের পদ থেকে বরখাস্ত করে রোমা। সেটার জেরে এবার তিনি ক্লাবটিকে ইনস্টাগ্রামে আনফলো করলেন।

চলতি মৌসুমের শেষপর্যন্ত পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি ছিল রোমার। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরে যেতে হয়েছে। ২০২১ সালে ইতালিয়ান ক্লাবটির দায়িত্ব নিয়ে ২০২২ সালে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জেতান। ইউরোপা লিগের ফাইনালেও পৌঁছেছিল তার দল।

ইউরোপা কনফারেন্স লিগ জয় ও ইউরোপা লিগের ফাইনালে খেললেও ২০২৩-২৪ মৌসুমে রোমা কঠিন সময় পার করছে। গত ১০ জানুয়ারি নগরপ্রতিদ্বন্দ্বী লাসিওর কাছে হেরে কোপা ইতালিয়া থেকে দলটি ছিটকে যায়। বরখাস্তের আগে সিরি-আ’তে ছয় ম্যাচে একটিতে জয় ও লিগ টেবিলে নয়ে থেকে দলের দায়িত্ব ছাড়েন।

শেষপর্যন্ত চাকরি হারানোর ক্ষোভ ঝাড়লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্লাবটিকে  ইনস্টাগ্রামে আনফলো দিয়ে রোমার সঙ্গে সম্পর্ক যেন একেবারেই ছিন্ন করলেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ।

মরিনহো কোচিং ক্যারিয়ারে এফসি পোর্তো, দুই দফায় চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব পালন করেছেন। স্পারদের ডেরায় বরখাস্ত হওয়ার মাত্র ১৫ দিন পরে সিরি আ’র ক্লাব রোমার চাকরি নিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালমহিনহোরোমালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT