রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আবু সাঈদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের পর সংঘর্ষে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ইট পাটকেল নিক্ষেপ হলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। এসময় পুলিশের গুলিতে কোটা আন্দোলনের সমন্বয়কারী আবু সাঈদ নিহত হয়েছেন।







