চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে থাকছেন ধোনি-মোদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ফাইনাল ঘিরে বর্ণিল আয়োজনের জন্য প্রস্তুত হয়েছে আহমেদাবাদ। শিরোপার মঞ্চে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ফাইনাল মহারণে মাঠে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি থাকছেন ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেব। এছাড়া অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লসও মাঠে উপস্থিত থাকবেন।

রোববার বচেয়ে বড় ক্রিকেট ভেন্যু আহেমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গড়াবে ফাইনাল মহারণ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। ম্যাচে টসের পরে দেখা যাবে ভারতের বিমানবাহিনীর বিশেষ দল সূর্যকিরণের এয়ার শো। ৯টি বিমান স্টেডিয়ামের ওপর এই প্রদর্শনী করবে।

ফাইনাল ও সমাপনী হিসেবে নানাবিধ আয়োজন রেখেছে বিসিসিআই। কয়েকটি ভাগে অনুষ্ঠিত হবে তা। প্রথম ইনিংসে ড্রিংকস ব্রেকের সময় থেকেই এটি শুরু হবে। এরপর ইনিংস শেষে থাকছে বড় আয়োজন। থাকবে ৫০০ নৃত্য শিল্পীর মুনোগ্ধকর পরিবেশনা।

Banglabid

সব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল আগেই। তারা এদিন বিসিসিআইয়ের কাছ থেকে বিশেষ সংবর্ধনা পাবেন। ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি তাতে থাকবেন। সে সময় পারফর্ম করবেন বলিউড বিখ্যাত সুরকার ও শিল্পী প্রীতম চক্রবর্তী।

আহমেদাবাদ শহরে এরইমধ্যে আসতে শুরু করেছেন ক্রিকেটভক্তরা। শহরের হোটেল মালিকরা হিমশিম খাচ্ছেন তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে। কেউ কেউ বুকিং নিয়ে হোটেলগুলোতে বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১ লাখ ৩২ হাজার মানুষ একসঙ্গে মাঠে বসে দেখবেন খেলা। পুরো আহমেদাবাদ শহরের ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে দফায় দফায় সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকপিলধোনিফাইনালভারতমোদীরোহিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০-১৫ বছরে বিএনপি-জামায়াত বলে কোন দল থাকবে না: জয়

পরবর্তী

হরতালের আগের রাতে রাজধানীতে দুই বাসে আগুন

পরবর্তী
রাজধানীতে দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, দগ্ধ ও আহতরা উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতালের আগের রাতে রাজধানীতে দুই বাসে আগুন

ভারতীয় ক্রিকেট দল জিতের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে যেমন হতে পারে ভারতের একাদশ

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT