চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডের বিলুপ্তি হবে মানতে নারাজ রোহিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘যে ফরম্যাটই হোক না কেন, ক্রিকেট আমার জন্য গুরুত্বপূর্ণ। ওয়ানডে বা টি-টুয়েন্টি বিলুপ্ত হচ্ছে, টেস্ট শেষের পথে এসব আমি কখনোই বলবো না। আমার কাছে খেলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই (ওয়ানডে) ফরম্যাট থাকুক। ছোটবেলা থেকেই আমরা ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। যখনই আমরা ওয়ানডে খেলি তখন স্টেডিয়ামগুলো পূর্ণ থাকে। উত্তেজনা বেশি থাকে। কোন ফরম্যাটে খেলবেন কিংবা খেলবেন না সেটা যার যার ব্যক্তিগত পছন্দ। কিন্তু আমার কাছে তিনটি ফরম্যাটই গুরুত্বপূর্ণ।’ 

ভবিষ্যতে ওয়ানডে ফরম্যাটের বিলুপ্তির ব্যাপারে দ্বিমত পোষণ করে এটিকে টিকিয়ে রাখতে চাওয়ার মনোভাবের কথা ভারতীয় গণমাধ্যমকে এভাবেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

মূলত ওয়ানডে থেকে বেন স্টোকসের আকস্মিক অবসর নেয়ার ঘটনা ফরম্যাটটির ভবিষ্যৎ অনিশ্চিত বলে ক্রিকেট বিশ্বে উদ্বেগের দমকা হাওয়া বয়ে যায়। অনেকেই শেষ দেখে ফেললেও রোহিত এখনো মনে করেন ৫০ ওভারের ক্রিকেটের আবেদন ভালোভাবেই রয়েছে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে জিম্বাবুয়ে সফরে রয়েছে ভারত। একই সময়ে ২৭ আগস্ট থেকে আরম্ভ হতে যাওয়া টি-টুয়েন্টি এশিয়া কাপকে সামনে রেখে ভারতীয় দলের আরেকটি অংশ প্রস্তুতি নিচ্ছে। ২৮ আগস্ট দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে টিম ইন্ডিয়া। গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের দুঃসহ স্মৃতি মাথায় রাখছেন রোহিত।

‘এশিয়া কাপ অনেক দিন পর হচ্ছে। আমরা গত বছর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলাম। স্পষ্টতই ফলাফল আমাদের মতো হয়নি। তবে এশিয়া কাপ ভিন্ন টুর্নামেন্ট। দল এখন ভিন্নভাবে খেলছে ও প্রস্তুতি নিয়েছে। ওই সময় থেকে অনেক কিছুতে পরিবর্তন হয়েছে।’

‘আমাদের যে ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রায় থাকা কন্ডিশনে খেলবো তা বিবেচনায় নিতে হবে। আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।’

Reneta

‘টি-টুয়েন্টি বিশ্বকাপের এখনো প্রায় আড়াই মাস বাকি আছে। তার আগে আমাদের এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি হোম সিরিজ আছে। দলে কারা থাকবে, তা ৮০-৯০ শতাংশ ঠিক করা আছে। পরিস্থিতির উপর নির্ভর করে তিন-চারটি পরিবর্তন হতে পারে।

‘এখন পর্যন্ত আমরা ভারতে খেলছি এবং সংযুক্ত আরব আমিরাতে খেলবো। অস্ট্রেলিয়ার কন্ডিশন ভিন্ন হবে। দলের জন্য অস্ট্রেলিয়ায় কোন বিষয়গুলো উপযুক্ত হবে, তা আমাদের দেখতে হবে।’

ইনজুরির কারণে ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ এবং হার্ষাল প্যাটেলকে এশিয়া কাপের স্কোয়াডে নেই। তারা সম্পূর্ণ ফিট হয়ে ফিরলে টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে আলোচনায় থাকবেন। ভারতীয় দলের ম্যাচ সংখ্যার পরিপ্রেক্ষিতে রোহিত বলছেন, তার অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হল শক্তিশালী বেঞ্চ শক্তি তৈরি করা।

‘বুমরাহ, শামি এবং এই সকল ছেলেরা চিরকাল ভারতীয় দলের সঙ্গে থাকবে না। তাই আপনাকে চেষ্টা করতে হবে এবং অন্য ছেলেদের প্রস্তুত করতে হবে। আমি এবং রাহুল (দ্রাবিড়) ভাই কীভাবে আমাদের বেঞ্চের শক্তি তৈরি করতে যাচ্ছি সে সম্পর্কে কথা বলেছিলাম। কারণ আমরা যে পরিমাণ ক্রিকেট খেলি, তাতে ইনজুরি এবং অন্য সবকিছু বিবেচনায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

‘আমরা কখলোই এক বা দুইজন ব্যক্তির উপর নির্ভরশীল থাকবো এমন দল হতে চাই না। এমন একটি দল হতে চাই, যেখানে প্রত্যেকে অবদান রাখবে এবং দলকে নিজেরাই জিতাতে সাহায্য করতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডেটিম ইন্ডিয়াভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT