চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের নিয়ে ম্যাচ জয়ে গর্বিত রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, রোহিত শর্মা নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড বোলারদের তোপে হেরেছিল ভারত। হায়দরাবাদে ইংলিশ ‘বাজবল’ রুখতে না পারলে বিশাখাপত্তমে ফিরেছে স্বাগতিক দল। যশ্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি ও জাসপ্রীত বুমরাহ’র আগুনঝরা বোলিংয়ে দ্বিতীয় টেস্টে ইংলিশদের হারিয়েছে ১০৬ রানে। অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে এমন জয় নিয়ে সিরিজে সমতায় ফিরে গর্বিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

জয়ের পর ভারতের অধিনায়ক বলেছেন, ‘এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তরুণ খেলোয়াড়রা যেভাবে খেলেছে, তাদের নিয়ে আমি গর্বিত। যারা ইতোমধ্যে প্রথমটিতে জিতেছে, সেখান (হার) থেকে বেরিয়ে এসেছি আমরা। যা খুব ইতিবাচক। এমন কন্ডিশনে টেস্ট ম্যাচ জেতা সহজ কাজ নয়। বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করেছে।’

২০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ২২ বর্ষী ওপেনার যশ্বী জয়সওয়াল। তার প্রশংসায় রোহিত বলেছেন, ‘তাকে ভালো খেলোয়াড় মনে হয়েছে, নিজের খেলাটা বুঝে। অবশ্যই তাকে অনেক দূর যেতে হবে। সে এখন প্রতিটা সুযোগ সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছে।’

‘এটি একটি ব্যতিক্রমী নক, সে প্রথম দিনে যা করেছিল। অনেক দূর যেতে হবে, যেমনটি আমি বলেছিলাম। আমাদের দলকে দেয়র জন্য তার অনেক কিছু আছে, এবং আমি আশা করি সে বেশ নম্র থাকবে এবং দলের জন্য যা প্রয়োজন তার উপর ফোকাস করবে।’

দারুণ জয়ে সমতায় ফিরলেও এই সিরিজে এখনো তিন টেস্ট বাকি আছে। তাই সেদিকে নজর দেয়ার কথা বলেছেন রোহিত, ‘ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে। সিরিজটা সহজ হবে না। আরও তিন টেস্ট বাকি আছে। বেশিরভাগ কাজ যাতে আমরা ঠিকঠাক করতে পারি, সেটা নিশ্চিত করতে হবে।’

অন্যদিকে ম্যাচ হারলেও দলের পারফরম্যান্স নিয়ে খুশি ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। বলেছেন, ‘আমরা যেভাবে খেলেছি এবং ভারতকে চাপের মধ্যে রেখেছি, সেটা দারুণ ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে ফলটা আমাদের পক্ষে আসেনি।’

Reneta

পাঁচ টেস্ট সিরিজের তৃতীয়টিতে আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়সওয়ালবুমরাহভারত-ইংল্যান্ড টেস্টরোহিতলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT