চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ জন খেলানো নিয়ে ক্ষোভ রোহিতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা মাঠে খেলোয়াড়ের পোশাক পরে ক্ষোভ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইমপ্যাক্ট-সাব’ নামে বিরল নিয়ম চালু রয়েছে আইপিএলে। এই নিয়মে যেকোন দল ম্যাচে ১২ জন ক্রিকেটারকে খেলাতে পারবে। তবে নিয়মটি মানতে পারছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রীতিমতো ক্ষোভও প্রকাশ করেছেন এই টপঅর্ডার ব্যাটার।

‘ইমপ্যাক্ট-সাব’ নিয়মের কারণে দলগুলো একজন ক্রিকেটারকে বোলিং করিয়ে ব্যাটের সময় তার বদলে ব্যাটারকে এবং একজন ব্যাটারকে বল করিয়ে তার বদলে বোলারকে খেলাচ্ছে। যা মানতে পারছেন না আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ বার শিরোপা জেতানো অধিনায়ক রোহিত।

সম্প্রতি ‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামের একটি পডকাস্টে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে আলোচনা চলাকালে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমি ইমপ্যাক্ট-সাব নিয়মের ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। আর দিন শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন।’

Banglabid

‘আপনি যদি সত্যিকার অর্থে এর শুধু ক্রিকেটীয় দিকটি দেখেন…. আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। ওয়াশিংটন সুন্দর, শিভাম ডুবের মতো ছেলেরা বোলিং করতে পারছে না। যা আমাদের (ভারত দলের) জন্য ভালো জিনিস নয়।’

ইমপ্যাক্ট-সাব নিয়ে সমালোচনা করলেও এর কোনো সমাধান নেই রোহিতের কাছে। বলেছেন, ‘আমি জানি না, এটি নিয়ে আপনি আসলে কী করতে পারেন। তবে আমি এর ভক্ত নই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪ইমপ্যাক্ট-সাবমুম্বাইরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT