চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের প্রশংসায় ভাসালেন রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। ১১৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দলটি। অধিনায়ক রোহিত শর্মা ব্যাটে হাতে খেলেছেন অনবদ্য ইনিংস। তবে বড় জয়ের নেপথ্যে বোলারদের অবদানের কথা বলছেন তিনি। এমনকি প্রশংসায় ভাসিয়েছেন বোলারদের।

টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠান ভারতের অধিনায়ক রোহিত। ইনিংসের শুরুটাও ভালো করেছিলেন পাকিস্তান ব্যাটাররা। ৩০তম ওভারে ২ উইকেটে ১৫৫ রান তুলে ফেলেছিল পাকিস্তান। এরপর ঘুরে দাঁড়ায় ভারত। ৩৬ রানে শেষ ৮ উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। ৪২.৫ ওভারে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯১ রানে। জবাবে নেমে তিন ব্যাটারকে হারিয়ে ৩১তম ওভারের তৃতীয় বলে লক্ষ্য তাড়া করে ভারত।

পাকিস্তানের বিপক্ষে ভারতের ছয়জন বোলার বল করেছেন। এর মধ্যে শুধু শার্দুল ঠাকুর উইকেট পাননি। বাকি পাঁচ বোলার বুমরাহ, সিরাজ, হার্দিক, কুলদ্বীপ ও জাদেজা দুটি করে উইকেট শিকার করেন।

বোলারদের সমন্বিত এই ভালো পারফরম্যান্সে খুশি রোহিত। তাই জয়ের কৃতিত্বও দিয়েছেন বোলারদের। বলেছেন, ‘আজ আমাদের বোলাররাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। তাদের ১৯০ রানে আটকে দিতে পারাটা ছিল দুর্দান্ত। এটা ১৯০ রানের উইকেট ছিল না। একটা সময় আমরা ভেবেছিলাম ২৮০ বা ২৯০ রান হয়ে যাবে।’

‘যে-ই বল হাতে পেয়েছে, দলের জন্য কাজটা করে দিয়েছে। আমাদের ছয়জন বোলার আছে, যাদের যে কেউই এটা করতে পারে। প্রতিদিন সবার দিন হবে না। যার দিন ভালো যাবে তাকেই আসল কাজটা করে দিতে হবে।’

অবশ্য অধিনায়ক হিসেবে লম্বা সফরে নিজের দায়িত্ব কী, সেটাও তুলে ধরেছেন রোহিত। বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমার কাজটা গুরুত্বপূর্ণ হতে হবে। যেদিন যার ভালো সময় যাবে আমাকে তা বের করতে হবে যে কার ভালো সময় যাচ্ছে, তখন তাকে সমর্থন করতে হবে।’

Reneta

ব্যাটারদের ভূমিকা রোহিত বলেছেন, ‘ব্যাটারদের ভূমিকা দারুণ ছিল। আমরা জানতাম কি করতে হবে। বিশ্বকাপে আসার পর আমরা দেখতে চাইনি কি হয়েছে। আমরা কী করতে চাই সে সম্পর্কে আমরা খুব স্পষ্ট ছিলাম। ব্যাটাররা সুযোগ পেয়ে তা করেছে। বোলাররাও তাদের কাজ করেছে।’

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর অবশ্য মাটিতেই পা রাখছেন রোহিত। বলেছেন, ‘আমরা বেশি রোমাঞ্চিত হতে চাই না। আবার একদম কমও হতে চাই না। এটা লম্বা টুর্নামেন্ট। ৯টি লিগ ম্যাচ এবং সেমিফাইনাল আর ফাইনাল। ভারসাম্য ধরে রেখে এগিয়ে যেতে হবে। আমি আগেও বলেছি, পাকিস্তান আমাদের কাছে বাকি দলগুলোর মতোই প্রতিপক্ষ। আমরা এটা ভেবেই আসি যে কোনো প্রতিপক্ষ আমাদের হারাতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডগুজরাটপাকিস্তানভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT