চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-শ্রেয়াসকে না রেখেই বাকি তিন টেস্টের দল দিল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুই টেস্টে খেলেননি বিরাট কোহলি। এবার শেষ তিন ম্যাচেও কোহলিকে দলে পাচ্ছে না টিম ইন্ডিয়া। তাতে ক্যারিয়ারে প্রথমবার ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে ৩৫ বর্ষী মহাতারকাকে খেলতে দেখা যাবে না। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিন ম্যাচ থেকে একইসঙ্গে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার শ্রেয়াস আয়ার।

ইংলিশদের বিপক্ষে বাকি তিন টেস্টের জন্য শনিবার ১৭ সদস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও দলে রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুলকে রাখা হয়েছে। তবে বিসিসিআইয়ের মেডিকেল দলের ছাড়পত্র দেয়ার ওপর জাদেজা-রাহুলের খেলা নির্ভর করবে বলেও জানানো হয়।

শ্রেয়াসকে স্কোয়াডে না পাওয়ার ব্যাপারটি অবশ্য আগে থেকেই আলোচনায় আনে ভারতীয় গণমাধ্যম। তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসনে আছেন। সিরিজের প্রথম দুই টেস্টে অবশ্য তিনি ব্যাট হাতে খুব বেশি আলো ছড়াতে পারেননি। হায়দরাবাদে ৩৫ এবং ১৩, বিশাখাপত্তমে ২৭ এবং ২৯ রান করে আউট হন।

ভারতের টেস্ট দলে দলের প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের লাল বলের সিরিজে তিনি দারুণ করেছিলেন। ১৮.৭২ ইকোনমি রেটে ১১ উইকেট নিয়ে ভারত ‘এ’ দলের হয়ে শীর্ষ বোলার ছিলেন। এছাড়া ভারতের এশিয়ান গেমস জয়ী স্কোয়াডে ছিলেন আকাশ। সাউথ আফ্রিকায় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারতের স্কোয়াডেও তার নাম ছিল।

১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। রাচিতে চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ ফেব্রুয়ারি এবং ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি আগামী ৭ মার্চ মাঠে গড়াবে। থ্রি লায়নদের সঙ্গে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে সমতায় আছে।

ভারতের বাকি তিন টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকাশ দীপকোহলিভারত-ইংল্যান্ড টেস্টরোহিতলিড স্পোর্টসশ্রেয়াস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT