চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের ফোনে সিদ্ধান্ত বদল, এখন বিশ্বকাপজয়ী কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে হেরে আশাভঙ্গের বেদনায় পুড়ছিল ভারত। দুবছরের মেয়াদ শেষ হওয়ায় কোচের পদ থেকে তখনই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল দ্রাবিড়। তারপর রোহিত শর্মার ফোন পান, বদলে যায় দ্য ওয়ালের সিদ্ধান্ত।

বাকি গল্পটা সবারই জানা। সদ্যগত টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হন দ্রাবিড়। সেই ঘটনার স্মৃতিচারণ করলেন বিশ্বকাপ পাশে নিয়ে।

‘রো, নভেম্বরে আমাকে কল এবং আমাকে চালিয়ে যেতে বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মনে করি, তোমাদের প্রত্যেকের সাথে কাজ করা একটি বিশেষ সুযোগ এবং আনন্দের বিষয়। তবে রো, ওই সময়টার জন্যও ধন্যবাদ।’

‘আমাদের অনেক সময় আড্ডা দিতে হবে, আলোচনা করতে হবে। একমত হতে হবে, মাঝে মাঝে দ্বিমত পোষণ করতে হবে। কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ।’

সাফল্যের কারিগর হয়ে দ্রাবিড় বিশ্বকাপ জিতেছেন। তার অধীনে ভারত ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল এবং নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেছিল। দুবারই শিরোপা হাতছাড়া হয়। টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এসে ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ মিলেছে।

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন দ্রাবিড়। গ্রুপপর্ব থেকে বাদ পড়েছিল দল। সেই ওয়েস্ট ইন্ডিজেই বিশ্বকাপ উঁচিয়ে ধরাটা বিশেষভাবে সন্তোষজনক ছিল কিনা, এমন প্রশ্নে কিংবদন্তি জানালেন- পরিত্রাণ পাওয়ার এমন ধারণায় বিশ্বাসী নন।

Reneta

‘আপনারা সকলেই এই মুহূর্তগুলো মনে রাখবেন। আমরা সবসময় বলি, এটা রানের কথা নয়, উইকেটের কথা নয়। কখনোই আপনার ক্যারিয়ারের কথা মনে রাখবেন না। তবে এই মুহূর্তগুলো মনে রাখবেন, তাই আসুন আমরা সত্যিকারভাবে উপভোগ করি।’

গতমাসে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দ্রাবিড় কোচের জন্য পুনরায় আবেদন না করার সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে ক্রিকেটের ঠাঁসা সূচির কথা বলেছিলেন।

‘দুর্ভাগ্যবশত, যে ধরনের সময়-সূচি আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা নিয়ে আছে, তাতে আমার জীবনের এই পর্যায়ে নিজেকে খুঁজে পেতে চাই। মনে করি না আবার আবেদন করতে পারব।’

শিগগিরই দ্রাবিড়ের উত্তরসূরির নাম জানাবে বিসিসিআই। জিম্বাবুয়েতে ৬ জুলাই থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ভারতের দ্বিতীয় সারির দলের কোচের দায়িত্বে আছেন ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, জুলাইয়ের শেষদিকে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজের আগে পরবর্তী কোচের নাম জানানো হবে। প্রধান কোচ পদে দৌড়ে এগিয়ে গৌতম গম্ভীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪দ্রাবিড়ভারত২৪রোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT