চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের গণহত্যা দিবসে রোহিঙ্গাদের মিছিল ও সমাবেশ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৩০ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গাদের মিছিল ও সমাবেশের ছবি, মিয়ানমার গণহত্যা দিবসের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে রোহিঙ্গা আগমনের ৮ বছর পুর্তি উপলক্ষে শরনার্থী শিবিরে গণহত্যা দিবস পালন করেছে রোহিঙ্গারা। এসময় তারা মিয়ানমারের সামরিক জান্তা ও আরাকান আর্মির গণহত্যার বিচার দাবিসহ নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানায়।

সোমবার ২৫ আগস্ট সকাল ১০টার পর থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে অবস্থিত ফুটবল মাঠে এবং ৯ নম্বর ক্যাম্পে বালুর মাঠে সমাবেশ করেছে তারা।

প্রতিবছর এই দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। সমাবেশে হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমারে বন্ধ করো, উই ওয়ান্ট জাস্টিস শ্লোগানে প্রকম্পিত করে। সমাবেশে পুরুষদের পাশাপাশি রোহিঙ্গা নারী, শিশুরাও যোগ দেন। পোস্টার, প্ল্যাকার্ডে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তুলে ধরেন।

Banglabid

সমাবেশে রোহিঙ্গা কমিউনিটি নেতারা জানান, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক জান্তার গনহত্যার মুখে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়।

রোহিঙ্গা নেতারা আরও জানায়, ২০১৭ সালের পর এ বছর আরাকানে রোহিঙ্গা জাতি দ্বিতীয় গনহত্যার শিকার হচ্ছে। বর্তমানে রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর দ্বিতীয় দফা গনহত্যা চালাচ্ছে।

রোহিঙ্গা নেতারা রাখাইনে রোহিঙ্গাদের উপর সামরিক জান্তা এবং আরাকান আর্মির গনহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

Reneta

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা রেখে অনেকেই বলেন, আমরা আমাদের স্বদেশে ফিরতে চাই। মিয়ানমার আমাদের দেশ। অনতিবিলম্বে আমাদের নিজ দেশে ফেরত নিতে হবে। বাংলাদেশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যাবাসন সফল করতে দেশটির পাশে থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারগনহত্যা দিবসরোহিঙ্গাশরনার্থী শিবির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরাগ নদে বেইলি সেতু নির্মাণের দাবিতে ফ্লাইওভার অবরোধ

পরবর্তী

দ্রুত প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব

পরবর্তী
প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাবের আলোচনায় রোহিঙ্গা সঙ্কট সমাধানে গুরুত্বারোপ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত প্রত্যাবাসনসহ রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব

কচি কণ্ঠের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কচি কণ্ঠের আসর’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT