অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করবে বাংলাদেশ

অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করবে বাংলাদেশ, একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে আহ্বান জাননো হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।
সন্ত্রাসী হামলা চালিয়ে ৯ পুলিশ হত্যার অভিযোগ ওঠার পর মিয়ানমারে সেনা অভিযানে নির্বিচারে রোহিঙ্গা হত্যা শুরু হয়।
এ পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে শতশত রোহিঙ্গা শরণার্থী। সীমান্তে কড়া পাহাড়ার মধ্যেও বিভিন্নভাবে ঢুকে পড়ছেন অনেকে।
রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের অবস্থান জানান স্বরাষ্ট্র মন্ত্রী। রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের সহানুভূতি রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাকররম এলাকায় বিক্ষোভ দেখায় হেফাজতে ইসলাম। রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।
রোহিঙ্গাদের প্রতি সরকারের আরও সহানুভূতির দাবি ওঠে সমাবেশ থেকে। পরে বিক্ষোভ মিছিল বের হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে আহলে হাদিস বাংলাদেশ। মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ।



