চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানের তমব্রু সীমান্তে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৫০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বান্দরবানের তমব্রু সীমান্তের পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তমব্রু সীমান্তের শূন্যরেখায় অবস্থিত কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া গোলাগুলি সন্ধ্যা পর্যন্ত চলে। এ ঘটনায় একজনের মৃত্যু ও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার জেরে সীমান্ত এলাকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যায় কোনারপাড়া ক্যাম্পের বেশ কয়েকটি শেড আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে বলেও জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, হামিদুল্লাহ (২৭) ও মহিবুল্লাহ (২৫) নামের গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উখিয়ার এমএসএফ হাসপাতালে আনা হলে চিকিৎসক হামিদুল্লাহকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি ঘটলে মহিবুল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

Banglabid

এর আগে মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে।

রোহিঙ্গা কমিউনিটি নেতা দিল মোহাম্মদ বলেন, ‘মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যলভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বুধবার সকাল থেকে গোলাগুলি শুরু হয়। তারা কোনারপাড়া শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পেও ছড়িয়ে পড়ে।’

এ সময় র‍্যাব সদস্যরাও গুলিবর্ষণ করে বলে জানান এই রোহাঙ্গা নেতা।

Reneta

দিল মোহাম্মদ আরও বলেন, দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে হতাহতের ঘটনা এখনো নিশ্চিত নয়। গোলাগুলির ঘটনায় ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

কোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার জানিয়েছেন, তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনেছেন এবং সন্ধ্যার দিকে কোনারপাড়া ক্যাম্পের বেশ কিছু ঘরে আগুন জ্বলতে দেখেছেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, সন্ধ্যার পর ক্যাম্পের বেশ কিছু ঘর জ্বলতে দেখা গেছে। এ সময় সেখানে থাকা রোহিঙ্গাদের ছোটাছুটি করতেও দেখা যায়।

কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, তমব্রু সীমান্তে র‍্যাবের কোনো অভিযান নেই। তবে সকাল থেকে অব্যাহত গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ। তিনি বলেন, সেখানে কী হচ্ছে তা বলা যাচ্ছে না। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

তমব্রু সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বুধবারের গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে আহতরা কোথায় এ ব্যাপারে কেউ কিছু জানেন না। এমনকি তাদের কোথায় চিকিৎসা দেয়া হচ্ছে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।

তবে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান জানিয়েছেন, গুলিবিদ্ধ একটি মরদহ মর্গে রয়েছে। সেটি ময়নাতদন্ত করা হবে। আরেকজন আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাগুলিতুমব্রুরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT