বিনোদন

‘যুদ্ধের আগুনে ঘি ঢালছেন বাইডেন’, বললেন ‘পিংক ফ্লয়েড’র রজার

বাইডেন ও রজার ওয়াটার্সের ছবি, রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন ও রজার ফ্লয়েডের ছবি, রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনায়, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিঙ্ক ফ্লয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স সম্প্রতি বাইডেনকে ‘যুদ্ধ অপরাধী’ বলেছেন। তার মতে, ‘যুদ্ধের আগুনে ঘি ঢালছেন বাইডেন’।

মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বাইডেন ইউক্রেনের যুদ্ধের আগুনে ঘি ঢালছেন। এটা বড় অপরাধ। আমেরিকা কেন জেলেনস্কিকে শান্তি আলোচনার শুরুর জন্য পরামর্শ দিচ্ছে না?’

বিখ্যাত এই গায়ক আরও বলেন, ‘যে কোনো যুদ্ধ কখন শুরু হয়? ইতিহাসের দিকে তাকালে জানা যায় সময়টা। এই যুদ্ধ শুরু হয়েছে রুশ সীমান্তকে ন্যাটো নিশানা বানানোর প্রতিক্রিয়া হিসেবে। অথচ ন্যাটো বলেছিল, তারা রাশিয়াকে কখনো ঘেরাও করবে না’।

এই সাক্ষাৎকারে রজার ওয়াটার্স প্রশ্ন তুলেছেন, ‘চীন যদি মেক্সিকো ও কানাডায় পরমাণু অস্ত্র-সজ্জিত ক্ষেপণাস্ত্র মোতায়েন করত, তাহলে আমেরিকার ভূমিকা কী হতো?’

‘দিস ইজ নট অ্যা ড্রিল’ ট্যুরে এই মুহূর্তে উত্তর আমেরিকায় আছেন রজার। সেখানেই সিএনএন-এর উপস্থাপক মাইকেল স্মেরকোনিশ সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন।

বিষয়:পিংক ফ্লয়েড বাইডেন রজার ওয়াটার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…