ভেনেজুয়েলার ট্রিপল জাম্পে অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্ব রেকর্ডধারী ইউলিমার রোজাস বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে লং জাম্পে অংশ নিতে পারবেন না।
আগস্টে ইউজিনে হতে যাওয়া আসরের বাছাইপর্বে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে ‘অবৈধ’ জুতা পরার দায়ে।
বিশ্ব অ্যাথলেটিকস কর্তৃপক্ষ জানিয়েছে, জুনে রিইউনিয়ন ডি অ্যাটলেটিসমো সিউদাদ দে গুয়াদালাজারায় হওয়া বাছাইপর্বে ৬.৯৩ মিটার দূরত্বে লাফ দিলেও রেকর্ড বই থেকে তা মুছে ফেলা হয়েছে। কারণ তিনি ট্রিপল জাম্পের সময় যে জুতা ব্যবহার করেছিলেন, ইভেন্টে সেটি অনুমোদিত ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, রোজাস বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জনের জন্য অনুমোদিত জুতাসহ পরে লং জাম্পে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। কিন্তু চোটের কারণে অংশ নিতে পারেননি।







