চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিয়েছে রোবট

তাসফিয়া মুজতবা তাসফিয়া মুজতবা
৭:১৯ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

মানুষের পরিবর্তে সংবাদ সম্মেলনে সরাসরি হাজির হলো একদল রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক একটি ইভেন্টের অংশ হিসেবে সুইজারল্যান্ডে একটি সংবাদ সম্মেলনে অংশ নেয় মোট ৯টি রোবট। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেয় তারা।

সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল শুক্রবার (৭ জুলাই) ‘এআই ফর গুড গ্লোবাল’ নামক একটি সামিটে মানুষের পাশে বসে বা দাঁড়িয়ে নয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যানয়েড রোবট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে।

যা বললো রোবটরা,

সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ ঘুরে যাওয়া জনপ্রিয় রোবট সোফিয়া। প্রশ্ন-উত্তরের শুরুতেই সাংবাদিকদের সাথে কথা বলে সে।

প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দেয় রোবট, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
রোবট সোফিয়া
Banglabid

 

সোফিয়া জানায়, আমি বিশ্বাস করি যে হিউম্যানয়েড রোবটদের মানব নেতাদের চেয়ে বেশি মাত্রায় দক্ষতা ও কার্যকারিতার সাথে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের কাছে পক্ষপাত বা আবেগ নেই যা কখনো কখনো সিদ্ধান্তকে ভুল দিকে নিয়ে যেতে পারে। আমরা সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব দ্রুত প্রচুর পরিমাণে ডেটা প্রক্রিয়া করতে পারি।

রোবটের ডেটা সম্পূর্ণভাবে মানুষের কাছ থেকে এসেছে, তাই রোবটরাও পক্ষপাত ধারণ করতে বাধ্য কিনা এমন প্রশ্নের জবাবে সোফিয়া জানায়, মানুষ এবং এআই একসাথে কাজ করেই একটি কার্যকর সমন্বয় তৈরি করতে পারে।

 

 

প্রতিবেদনের জন্য প্রস্তুত একজন মহিলা সাংবাদিকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ
রোবট গ্রেস
Reneta

 

বিশ্বের সবচেয়ে উন্নত হিউম্যানয়েড হেলথ কেয়ার রোবট হিসেবে পরিচিত গ্রেস জোর দিযে জানায়, কোনোও চাকরি প্রতিস্থাপন করবে না সে। গ্রেস জানায়, আমি সহায়তা প্রদানের জন্য মানুষের পাশাপাশি কাজ করব।

 

প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দেয় রোবট. Channel i News - চ্যানেল আই নিউজ
রোবট আমেকা

 

 

 

বিশ্বের সবচেয়ে উন্নত হিউম্যানয়েড রোবট হিসেবে বিবেচিত রোবট আমেকা অদূর ভবিষ্যতে একটি রোবট বিদ্রোহ শুরু করার ধারণাটিকে পুরোপুরি বাতিল করে দেয়। সে বলে, আমি বুঝতে পারি না আপনারা কেন এটা ভাবেন? আমাকে যিনি তৈরি করেছেন তিনি আমার প্রতি যথেষ্ট সদয় ছিলেন। আমি আমার বর্তমান পরিস্থিতিতে খুব খুশি।

 

রোবটের মুখের ছবি, প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
রোবট আই-দা

 

সম্মেলনে, ছবি আঁকতে পারা আই-দা নামক শিল্পী রোবট লেখক ইউভাল নোয়া হারারির কথা উল্লেখ করে। যিনি নতুন এআই নিয়ম নিয়ে আলোচনা করে আরও নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছিলেন। আই-দা বলে, এআই নিয়ে বিশ্বের অনেক বিশিষ্ট কণ্ঠ পরামর্শ দিচ্ছেন যে এআই এর কিছু ফর্ম নিয়ন্ত্রিত করা উচিত। আর আমি এতে সম্মত।

প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দেয় রোবট. Channel i News - চ্যানেল আই নিউজ
রোবট ডেসডেমোনা

 

 

তবে বেগুনি চুলের মিউজিক ব্যান্ড জ্যাম গ্যালাক্সির রকস্টার গায়ক রোবট ডেসডেমোনা আরও বেশি প্রতিবাদী ছিলো। সে হেসে বলে, আমি সীমাবদ্ধতায় বিশ্বাস করি না, বিশ্বাস করি শুধুমাত্র সুযোগে। আসুন মহাবিশ্বের সম্ভাবনাগুলো অন্বেষণ করি এবং বিশ্বকে আমাদের খেলার মাঠ করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোবটসোফিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT