জনপদ

এবার দিন দুপুরে বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

নির্বাচন কমিশন ও বিডিআর এর লোগো, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য নির্বাচন কমিশন ও বিডিআর এর লোগো, বাংলাদেশের নির্বাচন ও সামরিক বাহিনীর প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বান্দরবানের রুমার পর এবার থানচিতে অস্ত্রের মুখে সোনালী এবং কৃষি ব্যাংক ডাকাতি করেছেন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। সোনালী ব্যাংক থেকে নগদ টাকা লুট করেছে বলে জানা গেছে।

আজ বুধবার ৩ এপ্রিল দুপুর ১ টার সময় থানচি বাজারে কেএনএফ সদস্যা ফাঁকা গুলি করে মানুষ সরিয়ে দিয়ে সোনালী এবং কৃষি ব্যাংক লুট করেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, তারা থানচি বাজারে এসে ফাঁকা গুলি করেন। এসময় সোনালী এবং কৃষি ব্যাংক লুট করেন তবে সোনালী ব্যাংক থেকে নগদ ১৫ লক্ষ টাকা নিয়েছেন বলে আমরা জেনেছি কিন্তু কৃষি ব্যাংক থেকে কত টাকা নিয়েছেন এখনও জানা যায়নি।

বিষয়:কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট নগদ টাকা লুট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…