চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়ানক ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, প্রাণে বাঁচলেও গুরুতর আহত নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর সিদ্ধেশ্বরীতে প্রকাশ্য রাস্তায় প্রাইভেটকারে করে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী।

শনিবার (২৬ এপ্রিল) সকালে গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এতে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আঘাত পেয়েছেন ভুক্তভোগী।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, শাড়ি পরা, হাতে একটি ভ্যানিটি ব্যাগ ও একটি ট্রলি ব্যাগসহ ওই নারী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি সাদা রঙের প্রাইভেটকার তার সামনে এসে থামে।

গাড়ির সামনের বাঁ পাশের জানালা দিয়ে এক ব্যক্তি হাত বাড়িয়ে ভ্যানিটি ব্যাগটি টান দেন।

ব্যাগের টানে ভুক্তভোগী মাটিতে পড়ে যান।

Reneta

ছিনতাইকারীদের গাড়ির গতি বাড়িয়ে তাকে টেনেহিঁচড়ে বেশ কিছুটা দূর পর্যন্ত নিয়ে যায়। তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে পড়ে থাকে।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, ঘটনার সঙ্গে সঙ্গেই আশপাশের তিন ব্যক্তি দৌড়ে এগিয়ে আসেন। তাদের মধ্যে একজন ট্রলি ব্যাগের সামনে দাঁড়ান এবং বাকি দুজন আহত নারীর দিকে ছুটে যান। ভিডিওর ৫০ সেকেন্ডের মাথায় দেখা যায়, ভুক্তভোগী নারী উঠে দাঁড়িয়ে উপস্থিত চারজনের সঙ্গে কথা বলছেন এবং হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছেন।

বিষয়টি জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদ আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব নিয়ে তদন্ত করছি। এখনো ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেন নি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর আমরা অবগত হয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলন্ত প্রাইভেটকারে ছিনতাইকারীনারী আহতসিদ্ধেশরী
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে উত্তেজনা চরমে

এপ্রিল ১৩, ২০২৬

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা আইসিসির

এপ্রিল ১৩, ২০২৬

মায়ের স্বপ্ন পূরণে ভোটের মাঠে নায়িকা মুক্তি!

এপ্রিল ১৩, ২০২৬

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে ভারতে শ্রমিক বিক্ষোভে সহিংসতা

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT