রাজনীতি

আগামী সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

ইসি সচিবের সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ঘিরে বিস্তারিত পরিকল্পনা ও প্রস্তুতির তথ্য আপনারা রোডম্যাপেই জানতে পারবেন। খুব শিগগিরই এটি প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা নিয়ে কমিশনের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে সম্ভাব্য প্রক্রিয়া ও পদ্ধতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সচিব বলেন, নির্বাচনের প্রস্তুতি ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির লক্ষ্যে কমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সকলকে জানিয়ে, স্বচ্ছতার সঙ্গে পুরো কার্যক্রম পরিচালনা করাই ইসির লক্ষ্য।

বিষয়:ইসি সচিব নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…