চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
১০:০০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত সাব্বিরের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সপুরা এলাকার টিটিসির সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় তারা অবিলম্বে মূল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভকারীরা “ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”-সহ বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে সড়কে জ্বালানো আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী সড়ক ছেড়ে দেন।

এলাকাবাসীর দাবি, নিহত সাব্বির অত্যন্ত শান্ত-শিষ্ট স্বভাবের ছিলেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, সাব্বির একজন মেধাবী বক্সিং খেলোয়াড় ছিলেন। খেলাধুলায় তার উজ্জ্বল সম্ভাবনা ছিল। আমরা একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারালাম।

Reneta

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আগামীকাল থেকে ক্রীড়াবিদরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর শাহমুখদুম থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে ছুরিকাঘাতে সাব্বিরকে হত্যা করা হয়। নিহত সাব্বির নগরীর পবার রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।

স্থানীরা জানান, একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) পূর্ব বিরোধের জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা জানান, জাসন মাদকাসক্ত এবং সম্প্রতি এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল।

নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তার সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুন জ্বালিয়ে অবরোধছুরিকাঘাতে হত্যাবিক্ষোভশাহমুখদুম থানাসাব্বির হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

চোটে বিশ্বকাপ স্বপ্ন শেষ জাপান অধিনায়কের, নিলেন অবসর

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT