প্রবাস সংবাদ

সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আহত আরও ২ বাংলাদেশি

সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক ও গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছে। তাদের মধ্যে এক কিশোরও রয়েছে।

শুক্রবার ২৪ ফেব্রুয়ারি সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত ৫ জনের মধ্যে ৪ জনই ফেনী নিবাসী। তারা হলেন, ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। অন্যদিকে আহতরা হলেন, আনিসুল হক এবং নাহিদ।

কর্তৃপক্ষ জানায়, প্রবাসী বাংলাদেশিকে এয়ারপোর্টে পৌঁছে দেয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় ৭০ কি.মি. দূরে বাফেলো নামক শহরে মালবোঝাই একটি লরির সাথে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশি মারা যান।

বিষয়:বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনা সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…