আদালত

ত্রিশালে সড়ক দুর্ঘটনা: সেই শিশু পেল পাঁচ লাখ টাকা

সুন্দর সাদা ভবন ও শিশু কন্যার ছবি, বাংলাদেশে জনপ্রিয় স্থান ও শিশু স্বাস্থ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাম পাশে সুন্দর সাদা ভবন, ডান পাশে শিশু কন্যার ছবি, বাংলাদেশে জনপ্রিয় স্থান ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনার সময় মায়ের পেট চিরে জন্ম নেয়া শিশু ফাতেমার কল্যাণে তার আইনগত অভিভাবককে পাঁচ লাখ টাকার চেক দিয়েছে সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে গঠিত ট্রাস্টি বোর্ড।

হাইকোর্টের আদেশ অনুযায়ী ডিসির মাধ্যমে শিশুটির আইনগত অভিভাবকের কাছে গতকাল এই চেক হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পক্ষের আইনজীবী মো. রাফিউল ইসলাম।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ ক্ষতিপূরণের আদেশ দিয়েছিলেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে কোর্ট ভবন এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৪২), তার স্ত্রী রত্না বেগম (৩২) ও ৬ বছরের কন্যাশিশু সানজিদা। মর্মান্তিক ওই দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা রত্না বেগমের পেট চিরে জন্ম নেয়া শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়।

গণমাধ্যমে শিশুটিকে নিয়ে প্রকাশিত সংবাদ যুক্ত করে শিশুটির ১৮ বছর পর্যন্ত যাবতীয় খরচ রাষ্ট্রকে বহনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী কানিজ ফাতেমা। সেই রিটে শিশুটি জন্য কমিটি গঠনের পাশাপাশি পর্যাপ্ত ক্ষতিপূরণ চাওয়া হয়।

বিষয়:শিশুসড়ক দুর্ঘটনাহাইকোর্ট
প্রতিবেদক

এস এম আশিকুজ্জামান

অনলাইন জার্নালিস্ট, চ্যানেল আই।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…