চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে বাসের ধাক্কায় ১ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৩
অপরাধ
A A
ঢাকা শহরে যানজট ও ট্রাফিক পরিস্থিতি, বহুতল ভবন ও সড়ক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী খিলক্ষেতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা এক কর্মজীবী নারীর মৃত্যু হয়েছে। তার নাম আফসানা পাশা (৪৭)।

বুধবার ৫ এপ্রিল বিকেল সোয়া ৫টার দিকে হোটেল লা মেরিডিয়ানের সামনের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্যামলী পরিবহনের ওই যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে আফসানা পাশা নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী ছিলেন একজন কর্মজীবী। তিনি একটি কল সেন্টারে চাকরি করতেন। এই ঘটনায়  আহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের ঘাতক বাসটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি কাজী শাহান হক।

পুলিশ জানায়, উত্তরা থেকে শ্যামলী এনআর নামক পরিবহনের একটি ফাঁকা বাস দ্রুতগতিতে ঢাকায় ঢুকছিল। খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেলের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজিচালিত অটো রিকশাটিকে ধাক্কা দেয়।

এরপর বাসটির চালক হঠাৎ ব্রেক করায় রোড ডিভাইডারের পাশে থাকা মোটরসাইকেল আরোহী আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। হঠাৎ সামনে থাকা বাসটি সজোরে ব্রেক করায় পেছনে থাকা একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।

বাসটির ধাক্কায় সিএনজি চালকসহ এক যাত্রী ও পাশে থাকা মোটরসাইকেল আরোহীসহ মোট তিনজন গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিক্সা যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ট্যাগ: খিলক্ষেতনিহত ১সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমসিসি’র আজীবন সদস্যপদ পেয়ে যা বললেন মাশরাফী

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ

পরবর্তী
প্রক্টর নিয়োগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ

প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার, মানববন্ধনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি

সর্বশেষ

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT