বিবিসি’র তালিকায় ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো ও প্রভাবশালী ১শ’ নারীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রিক্তা আখতার বানুর নাম। স্বামীর দান করা জমি বিক্রি করে নিজের মেয়েসহ স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন রিতা আক্তার। এতে প্রশংসায় ভাসছেন এ সংগ্রামী নারী।






