আন্তর্জাতিক

অবৈধ অভিবাসী বিষয়ে ঋষি সুনাকের বক্তব্যে আইনজীবীদের ক্ষোভ

অভিবাসী বিষয়ক আলোচনায় ঋষি সুনাকের ছবি, বাংলাদেশি সংবাদপত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসী বিষয়ক আলোচনায় ঋষি সুনাকের ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রিটেনে অভিবাসীদের পক্ষে লড়াই করা আইনজীবীরা অবৈধ আশ্রয়ের জন্য অভিবাসীদের সাহায্য করার চেষ্টা করছেন বলে মন্তব্য করে অভিবাসী আইনজীবীদের ক্ষোভের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গতকাল একটি টুইট বার্তার মাধ্যমে মাইগ্রেশন আইনজীবীদের সমালোচনা করে আক্রমণাত্মক মন্তব্য করার জন্য ব্রিটিশ বার কাউন্সিলে ঋষি সুনাককের সমালোচনা করেন অভিবাসীদের পক্ষের আইনজীবীরা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসীদের মিথ্যা আশ্রয়ের দাবি জমা দেওয়ার জন্য তাদের কাছে হাজার হাজার পাউন্ড চার্জ করা অসাধু ব্যক্তিদের কার্যকলাপের বিষয়ে গোপন তথ্য পাওয়া গেছে। আমরা এর বিরুদ্ধে।

তিনি বলেন, লেবার পার্টি, আইনজীবীদের একটি অংশ, অপরাধী গ্যাং সবাই একসাথে কাজ করছে। তারা সবাই শোষণের একটি সিস্টেম তৈরি করেছে। মানুষকে অবৈধভাবে যুক্তরাজ্যে নিয়ে আসা থেকে তারা লাভবান হয়। এটা বন্ধ করার পরিকল্পনা আমার আছে।

ঋষি সুনাকের এমন মন্তব্যে করার পর থেকেই ব্রিটেনে অভিবাসীদের পক্ষে কাজ করা আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়:ঋষি সুনাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…