চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋষি সুনাক এবং জো বাইডেনের ‘অ্যাটলান্টিক ডিক্লারেশন’ বাণিজ্যিক চুক্তি সাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০৯, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের বৈঠক, জাতীয় পতাকা ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ‘অ্যাটলান্টিক ডিক্লারেশন’ নামে নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চুক্তিটি মুক্ত বাণিজ্য চুক্তির মতো না হলেও দুইদেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদার করবে।

বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে একটি বৈঠকে অংশ নেন। দুই দেশের মধ্যেকার ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কে আরও জোরদার করতে তারা ‘অ্যাটলান্টিক ডিক্লারেশন’ নামক একটি বাণিজ্যিক অংশীদারিত্ব চুক্তি সাক্ষর করেন।

পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তরকে ত্বরান্বিত করার এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তি কার্যকর করার মাধ্যমে বিশ্বে চলমান জ্বালানী ও খনিজ সম্পদের চেইনের দুর্বলতা হ্রাস পাবে এবং এটি রাশিয়াকে বিশ্ব বেসামরিক পারমাণবিক শক্তি বাজার থেকে দূরে রাখতে সাহায্য করবে।

Banglabid

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি যৌথ সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের জানান, তারা ইউক্রেনের জনগণকে সর্বদা সমর্থন করার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। তারা মনে করেন, রাশিয়া ও চীনের মতো দেশগুলোর প্রভাবে বিশ্ব স্থায়িত্ব বিপদের মুখে পড়েছে, এই প্রভাব কমাতে দুই দেশ প্রতিরক্ষা ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চাচ্ছে।

বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মার্কিন শিল্পপতিদের সঙ্গেও একটি বৈঠক করেন। তিনি জানান, মার্কিন শিল্পপতিরা যুক্তরাজ্যে এক হাজার সাতশ কোটি ডলারের বিনিয়োগ করতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋষি সুনাকজো বাইডেনযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুরে ধনাগোদা নদীর ভাঙ্গন

পরবর্তী

‘চাপহীন ও শান্ত’ জীবন পেতে বার্সায় আসেননি মেসি

পরবর্তী
মেসি ও তার কোচের সঙ্গে উল্লাসরত ছবি, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

'চাপহীন ও শান্ত' জীবন পেতে বার্সায় আসেননি মেসি

বড় দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৮

সর্বশেষ

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT