ক্রিকেট

বিয়ে করলেন লেগ স্পিনার রিশাদ

লেগ স্পিনার রিশাদের ছবি, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের অনুষ্ঠানে লেগ স্পিনার রিশাদের ছবি, তিনি একটি কালো ও সোনালী পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিয়ের কথা জানিয়েছেন টাইগার লেগ স্পিনার।

বৃহস্পতিবার জীবনের নতুন ইনিংস শুরুর কথা জানিয়ে রিশাদ লিখেছেন, ‘বেশ রোমাঞ্চের সঙ্গে আনন্দের সংবাদ জানাচ্ছি যে, আমি যুগলবন্দি জীবন শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ ভালোবাসা, আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর হোক।’ অবশ্য স্ত্রীর ছবি কিংবা কোনো তথ্য সামনে আনেননি রিশাদ।

টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রিশাদ। সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বল করে ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।

২০২৩ সালের মার্চে জাতীয় দলে ডাক পান রিশাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে অভিষেক হয়। একই বছর ডিসেম্বরে সুযোগ পান ওয়ানডে দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়।

টাইগার জার্সিতে ২৪টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে ১৯.৬ গড় এবং ৭.৩৬ ইকোনমিতে ২৯ উইকেট শিকার করেছেন ২১ বর্ষী অলরাউন্ডার। তিনটি ওয়ানডেতে নিয়েছেন এক উইকেট। ব্যাট হাতেও দুর্দান্ত করছেন রিশাদ।

বিষয়:টিম টাইগার্স বিয়ে রিশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…