চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের আচরণে ‘বিরক্ত’ রিপন মিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৫
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
রিপন মিয়া হাস্যোজ্জ্বল মুখ, পটভূমিতে রঙিন আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিপন মিয়া

ঢাকা থেকে কয়েকজন টিভি চ্যানেলের সাংবাদিক বিনা অনুমতিতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বাড়িতে ঢুকে মহিলা সদস্যসহ তার পরিবারের ভিডিও ধারণ করেছেন। সাংবাদিকদের এমন আচরণে বিরক্ত ও হতাশ হয়েছেন তিনি।

সোমবার (১৩ অক্টোবর) এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সাংবাদিকদের উদ্দেশ্যে একটি ফেসবুক পোস্ট দেন রিপন মিয়া। সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই পোস্ট।

পোস্টে রিপন মিয়া লিখেছেন, আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে, তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।

পোস্টে তিনি আরও লিখেছেন, আজ সোমবার, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।

পড়াশোনা ও শিক্ষিত প্রসঙ্গে বিষয়ে রিপন মিয়া লিখেন, আমি পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি।

পোস্টে রিপন মিয়া লিখেন, টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম। তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমারও আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন।

Reneta

পোস্টে ‘মামুন কুষ্টিয়া’ নামে একজন কমেন্টে লিখেছেন, শুধু একাডেমিক শিক্ষা থাকলে তাকে সুশিক্ষিত বলা যাবে না। কন্টেন্ট ক্রিয়েশন এর মাধ্যমে আপনি মানুষকে বিনোদন দিয়েছেন, পাশাপাশি অনেক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। আপনার এই কর্মকাণ্ড অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যের কাজ অন্যরা করবে আপনার কাজ আপনি করতে থাকুন। শুভকামনা রইল।

এসকে ইমরান নামে আরেকজন লিখেছেন, আপনার হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু পারিবারিক যে শিক্ষা আপনার রয়েছে, তা অনেক উচ্চশিক্ষিত মানুষের মাঝেও নেই। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি যারা এমনটা করেছে তারা প্রকাশ্য ক্ষমা চাইবেন তার পরিবারের নিকট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরবিনা অনুমতিতে সাংবাদিকদের বাড়িতে প্রবেশভিডিও ধারণরিপন মিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT