চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের জন্য সাফে সেরা গোলদাতার ট্রফি নিলামে তুলছেন রিপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২২, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সিলেটে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। দুর্যোগ পীড়িতদের মধ্যে ত্রাণ তৎপরতা এবং আর্থিক সহযোগিতায় নেমে পড়েছে সরকার-প্রশাসন থেকে নানা অঙ্গনের মানুষ। ব্যক্তি-সংগঠনের সেসব উদ্যোগের মতো এগিয়ে এলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলার শাহিদা আক্তার রিপা। সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে তিনি নিলামে তুলছেন সাফে সেরা গোলদাতা হওয়ার ট্রফি।

গতবছর সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। লাল-সবুজ জার্সিতে টুর্নামেন্টে সর্বাধিকবার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে সেরা গোলদাতার ট্রফি নিজের করে নেন রিপা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সেই ট্রফিটাই নিলামে তুলছেন।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে রিপা এ ব্যাপারে সাংবাদিকদের সাহায্যও চেয়েছেন।

Banglabid

‘আসসালামুআলাইকুম। আমি শাহেদা আক্তার রিপা, বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব-১৯ ফুটবল টিমের একজন সদস্য। সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে আমি ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি।’

রিপা পোস্টে লিখছেন, ‘আমার ছোট্ট ক্যারিয়ার জীবনে আমার সবচেয়ে যেটা বড় পাওয়া সেটা হল, ২০২১ সালে শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ঐ টুর্নামেন্ট এর আমি সেরা গোলদাতা (৫ গোল) ও সেরা খেলোয়াড় (৩ ম্যাচে) হয়েছিলাম।’

‘উক্ত সেরা গোলদাতার ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের পাশে। কোনো দয়াবান ব্যক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হন তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকতে পারবো।’

Reneta

‘আমার এই ট্রফিটা আমার বাড়িতে শো কেসে রাখা আছে। হয়তো সারাজীবন থাকবে। কিন্তু কোনো মানুষের কাজে আসবে না। এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হল সবার সহযোগিতা। আমি যদি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, তাহলে তাহলে আপনাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশরিপালিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটন ফিরছেন? শান্ত বললেন…

আগস্ট ১২, ২০২৬

আত্মবিশ্বাসী কথাই শোনালেন শান্ত, কয়দিন খেলতে চান সেটাও জানালেন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য: সিদ্ধান্ত নয়, প্রয়োজন জনস্বার্থের

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT