ডান-বাম সবাই এক হয়ে আন্দোলন করেছে, এই ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (৩০ অক্টোবর) বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিট থেকে ন্যাশনাল পিপল্স পার্টি-এনপিপি’র ১৭ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি একথা বলেন।
বিএনপি’র মহাসচিব বলেন, আমরা ভেবেছিলাম সার্চ কমিটি গঠনের আগে সরকার রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবে তবু এটাকে স্বাগত জানাচ্ছি। আশা করি যৌক্তিক সময়ে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, ড. ইউনুসকে সবাই ভালবাসেন, সন্মান করেন তার উচিত ভিন্ন পথে না হেটে সময়মতো নির্বাচন দেয়া। রাজনীতিবিদদের সংগ্রাম কখনো শেষ হয়না। রাজনীতিবিদ ছাড়া কোন সংকট সমাধানই সম্ভব নয়।







