ভারত থেকে আমদানি করা চাল আসবে বৃহস্পতিবার

প্রতীকী ছবি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইশ ড্রিম জাহাজটি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরের পৌঁছাবে।
বুধবার ২৫ ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটিই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান।
এতে জানানো হয়, চালবোঝাই জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। গত ১১ নভেম্বর ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি হতে যাওয়া সেদ্ধ চালের এটিই প্রথম চালান।
খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জাহাজে চালের নমুনার ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






