শ্রমিক সংকটের মধ্যেও দ্রুত সময়ে ধান কাটতে পটিয়ার কৃষকদের আধুনিক ধান কাটার মেশিন উপহার দিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, এই মেশিনের সাহায্যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের আগে পটিয়ার কৃষকরা ধান কেটে ঘরে তুলতে পারবেন। আধুনিক মেশিনে স্বল্প খরচে ধান কাটতে পেরে খুশি কৃষকসহ সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট।






