চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ছয় বছর পর মুক্তি পাচ্ছে রিয়াজের নতুন সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

দর্শকপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ এখন রুপালি পর্দায় নিয়মিত নন। সর্বশেষ তার অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এরপর কেটে গেছে সাড়ে ছয় বছর। দীর্ঘ বিরতির পর আবারও প্রেক্ষাগৃহে আসছে রিয়াজ অভিনীত সিনেমা, নাম ‘অপারেশন সুন্দরবন’।

র‍্যাবের উদ্যোগে সুন্দরবনের জলদস্যু দমন ও জীববৈচিত্র্যকে উপজীব্য করে নির্মিত করে এই সিনেমাটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। সাড়ে ছয় বছর পর নিজের সিনেমা মুক্তি পাওয়ায় নায়ক রিয়াজ নিজেও বেশ উচ্ছ্বাসিত।

চ্যানেল আই অনলাইনকে রিয়াজ বলেন, হুমায়ূন আহমেদ স্যারের গল্পে এবং মেহের আফরোজ শাওনের নির্মাণে ২৬ ফেব্রুয়ারি ২০১৬-তে আমার কৃষ্ণপক্ষ মুক্তি পেয়েছিল। ঠিক সাড়ে ছয় বছর পর নতুন সিনেমা আসছে। ভেবেছিলাম আর সিনেমায় অভিনয় করা হবে না! আমার অভিনয়ের ক্ষুধা ছিল। সেই ক্ষুধা নিবারণের জন্য নাটকে অভিনয় করতাম। কিন্তু গুড লাক। র‍্যাবের উদ্যোগে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’র মতো সিনেমার মাধ্যমে ফিরছি।

চিত্রনায়ক রিয়াজ বলেন, এখন সিনেমার সুসময় যাচ্ছে। কিছুদিন আগেও ৬৫টি হল চালু ছিল। কিন্তু এখন ২১০টি সিনেমা হল চালু আছে। আমি মনে করি এই সময়ে ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ও সংস্কৃতিকে অনেক বেশি সমৃদ্ধ করবে। মানুষের হলে আসার ধারাবাহিকতা বজায় থাকবে।

রিয়াজ মনে করেন, দেশের মানুষের কাছে র‍্যাব ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে, আস্থা অর্জন করেছে। তিনি বলেন, সুন্দরবনের মতো বৈরি পরিবেশে দস্যু মুক্ত করা অনেক টাফ জব। যেটি র‍্যাব করে দেখিয়েছে। অপারেশন সুন্দরবন সিনেমায় সেই প্রক্রিয়ার বিশেষ বিশেষ দিক সিনেম্যাটিকভাবে তুলে ধরা হয়েছে। এই সিনেমায় র‍্যাবের ইউনিফর্ম পরে অত্যন্ত গর্ববোধ করছি। আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছি। প্রত্যেকেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছে।

দীর্ঘদিন পর রিয়াজকে পর্দায় ফিরিয়ে আনার জন্য তিনি ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পরিচালক দীপংকর দীপনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Reneta

বৃহস্পতিবার র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কর্তৃক প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ এর পোস্টার উন্মোচন করা হয়। সেখানে রিয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, মনোজসহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, এমপি এবং র‌্যাব ফোর্সেস এর আইন ও গণমাধ্যম শাখার সম্মানিত পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, বিপিএম (বার)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনকৃষ্ণপক্ষনুসরাত ফারিয়ামনোজরোশানলিড বিনোদনসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT