চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুমু কাণ্ডে সাময়িক নিষিদ্ধ রুবিয়ালেস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে চুমু কাণ্ডের ঘটনায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ফিফা। ৯০ দিনের এই নিষেধাজ্ঞার সময়ে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন না তিনি ।

শনিবার বিবৃতিতে বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়েছে, ‘ফিফা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জর্জ ইভান প্যালাসিও ‘ফিফা ডিসিপ্লিনারি কোডে’র (এফডিসি) ৫১ নং অনুচ্ছেদ কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে রুবিয়ালেসকে অস্থায়ীভাবে নিষোধাজ্ঞা দিয়েছেন।’

‘এই নিষোধাজ্ঞা আজ থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞাটি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে ২৪ আগস্ট চালু হওয়া শাস্তিমূলক কার্যক্রম শুরু সাপেক্ষে প্রাথমিকভাবে ৯০ দিন বহাল থাকবে। এই সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন রুবিয়ালেস।’

‘জেনিফার হারমোসোর মৌলিক অধিকার রক্ষা ও শৃঙ্খলামূলক কার্যক্রমের সুষ্ঠু তদন্তের সুবিধাদার্থে হারমোসো বা তার ঘনিষ্ঠজনদের সঙ্গে রুবিয়ালেস নিজে কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। একই আদেশ আরএফইএফ এর কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।’

ফিফা জানিয়েছে, সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি রুবিয়ালেস, আরএফইএফ ও ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে (উয়েফা) অবহিত করেছে তারা।

ফিফার নিষেধাজ্ঞার আগে আরএফইএফ সভাপতি লুইস রুবিয়ালেস দাবি করেছিলেন, সম্মতি নিয়েই জেনিফার হারমোসোকে চুমু দিয়েছিলেন তিনি। যে কারণে পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন শুক্রবার। এরপর হারমোসোর বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

Reneta

এদিকে এই ঘটনার জেরে স্পেনের হয়ে স্পেনের বিশ্বকাপজয়ী স্কোয়াডের ২৩ জনের সঙ্গে আরও ৫৮ জন খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়েছেন। রুবিয়ালেস পদত্যাগ না করা পর্যন্ত তারা জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএফইএফফিফামেয়েদের বিশ্বকাপ-২০২৩রুবিয়ালেসলিড স্পোর্টসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ড্র দিয়ে শুরু কানাডার

জুন ১৩, ২০২৬

যে কারণে কানাডায় ঘানার প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলা হচ্ছে না থমাসের

জুন ১৩, ২০২৬

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT