চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত আইজিপি র‍্যাংক ব্যাচ পরলেন রেজাউল করিম মল্লিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৭, জুন ২০২৬
বাংলাদেশ
A A
রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে রেজাউল করিম মল্লিক অতিরিক্ত আইজিপি'র র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ছবি: ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস

রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে রেজাউল করিম মল্লিক অতিরিক্ত আইজিপি'র র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ছবি: ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে তাকে অতিরিক্ত আইজিপি’র র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন তাকে র‍্যাংক ব্যাচ পরিয়ে দেন।

এরআগে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।

পদোন্নতির মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কাতারে যুক্ত হলেন।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ফ্যাসিস্ট সরকারের বিগত ১৭ বছর তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন।

২০২৫ সালের মে মাসে তাকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

Reneta

পুলিশ প্রশাসনে অভিজ্ঞ ও আলোচিত কর্মকর্তা হিসেবে পরিচিত রেজাউল করিম মল্লিকের পদোন্নতিকে বাহিনীর ভেতরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ নতুন পদে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারঅতিরিক্ত আইজিপিরেজাউল করিম মল্লিকর‍্যাংক ব্যাচ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘সুবহানাল্লাহ’-যে শব্দটি হাজার বছরের ইতিহাস বহন করে

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT