চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত আইজিপির দায়িত্বে আরও ৬ ডিআইজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আকরাম হোসেনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু নাছের মোহাম্মদ খালেদকে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মোস্তফা কামালকে পিবিআইয়েরে অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদকে ওই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাতউল্লাহকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশের কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে ঢাকায় বদলি করা হয়েছে।

এর আগে ২ অক্টোবর পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ ডিআইজিঅতিরিক্ত আইজিপিজননিরাপত্তা বিভাগস্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

জুলাইকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

জুলাই আন্দোলন জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT