ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদিসহ দেশের নিরাপত্তার প্রশ্নে হুমকি, এমন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। সম্প্রতি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এসব নিয়ে বিতর্কে জড়ান পরিষদের আহ্বাক ডক্টর রেজা কিবরিয়া ও নুরুল হক। একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এসব নিয়ে সংবাদ এসেছে বিভিন্ন গণমাধ্যমেও।






