মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির বৃহস্পতিবার ২১ মে ইরানের রাজধানী তেহরানে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।
সংবাদমাধ্যম বিএসএস নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানি সংবাদ সংস্থা ইরানি ছাত্র সংবাদ সংস্থা(আইএসএনএ) জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ‘আলোচনা ও পরামর্শ’ অব্যাহত রাখার উদ্দেশ্যেই এই সফর হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের আরও কয়েকটি সংবাদমাধ্যম একই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নিয়ে ইরান যখন মূল্যায়ন করছে, তখন এই সফর কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

